অপহরণ ও চাঁদাবাজির মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় এক নেতাসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে

2026-07-08T10:34:17+00:00
2026-07-08T10:34:17+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
অপহরণ ও চাঁদাবাজির মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৫ জন কারাগারে
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১০:৩৪ এএম 
গ্রেফতার করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়ার সময় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন। সময়ের আলোর ফাইল ছবি
দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় এক নেতাসহ পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) সকালে তাদের আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুন, হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম, সাজেদুল মিনহাজ এবং মোহাম্মদ হৃদয়।


মামলার অভিযোগে জানা যায়, সদর উপজেলার খোশালপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদকে রোববার রাতে শহরের গোপালগঞ্জ পাঁচমাইল এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। পরে তার ছেলে মো. মামুন কোতোয়ালি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের গোর-এ-শহিদ বড় মাঠ থেকে আব্দুস সামাদকে উদ্ধার করে পুলিশ এবং ৩ জনকে আটক করে। পরে থানায় নেওয়ার সময় আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, আব্দুস সামাদকে অবৈধভাবে অপহরণ করে, মারপিট করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আব্দুস সামাদের ছেলে মামুন অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করলে ৫ আসামিকেই আদালতে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরনবী জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। মামলার ভিত্তিতে ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই


  বিষয়:   অপহরণ  চাঁদাবাজি  মামলা  এনসিপি  কেন্দ্রীয় নেতা  কারাগার  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: