জেলের জালে ১১ কেজির বাগাড়, উৎসুক মানুষের ভিড়

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বেলুয়া নদীতে এক জেলের জালে ১১ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই)

2026-07-08T12:38:03+00:00
2026-07-08T15:57:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জেলের জালে ১১ কেজির বাগাড়, উৎসুক মানুষের ভিড়
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৩৮ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৩:৫৭ পিএম
জেলের জালে ১১ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। ছবি : সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বেলুয়া নদীতে এক জেলের জালে ১১ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া গ্রামের তালুকদারহাওলা এলাকায় জেলে পলাশ কুমার মণ্ডলের 'চাপা জালে' মাছটি আটকা পড়ে। বিরল প্রজাতির এই বড় মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে নদীর তীর ও স্থানীয় বাজারে উৎসুক মানুষের ঢল নামে।

জেলে পলাশ কুমার মণ্ডল জানান, তিনি নিয়মিত বেলুয়া নদীতে চাপা জাল দিয়ে মাছ ধরেন। তবে বেশ কিছুদিন ধরে তার জালে আশানুরূপ মাছ মিলছিল না। বিকেলে প্রতিদিনের মতো জাল ফেলার পর হঠাৎ তিনি জালে প্রবল টান ও নড়াচড়া অনুভব করেন। এরপর সাবধানে জালটি টেনে তুলতেই দেখতে পান বিশাল আকৃতির এই বাগাড় মাছটি।

তিনি আরও বলেন, সাধারণত এই ধরনের জালে এত বড় মাছ ধরা পড়ে না। কিন্তু ভাগ্যক্রমে মাছটি জালের ফাঁসে শক্তভাবে আটকে যাওয়ায় আর বের হতে পারেনি।


পরবর্তীতে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও ক্রেতা মিলে মাছটি ১১ হাজার টাকায় কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেন। মাছটির অন্যতম ক্রেতা সুলতান মাহমুদ বলেন,  আমাদের গ্রামাঞ্চলের নদীতে এত বড় বাগাড় মাছ সচরাচর দেখা যায় না। মাছটি বাজারে আনার পর একনজর দেখতে মানুষের ব্যাপক ভিড় জমে যায়। তাই ভিড় সামলাতে দ্রুত কেটে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার ব্যবস্থা করা হয়।

দীর্ঘদিন পর বেলুয়া নদীতে এত বড় বাগাড় মাছ ধরা পড়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আনন্দ ও জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। মাছটি দেখতে বিভিন্ন পেশার শত শত মানুষ বাজারে ভিড় জমান।

সময়ের আলো/জোই
  বিষয়:   বাগাড় মাছ  উৎসুক মানুষ  ভিড়  পিরোজপুর  জেলে  জাল 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: