পিরোজপুরে মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম হত্যার রহস্য উন্মোচিত করেছে পুলিশ। শেষ পর্যন্ত জানা গেল মায়ের হাতেই খুন হয়েছেন

2026-06-16T12:03:08+00:00
2026-06-16T12:10:04+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পিরোজপুরে মায়ের হাতে মাদকাসক্ত ছেলে খুন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:০৩ পিএম  আপডেট: ১৬.০৬.২০২৬ ১২:১০ পিএম
মঠবাড়িয়া থানা। ছবি : সময়ের আলো
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম হত্যার রহস্য উন্মোচিত করেছে পুলিশ। শেষ পর্যন্ত জানা গেল মায়ের হাতেই খুন হয়েছেন মাদকাসক্ত ছেলে আবদুল কাইয়ুম। নিহতের মা মিনারা বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এ হত্যার দায় স্বীকার করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম। গত ২৪ মে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মাদকাসক্ত ছিলেন। বিভিন্ন সময় তার মায়ের সঙ্গে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাঁটি করতেন এবং জোরপূর্বক মাদক সেবনের টাকা নিতেন। ঘটনার দিন এই মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মা এবং ছেলের মধ্যে প্রচন্ড বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাগের বশবর্তী হয়ে মিনার বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম মৃত্যু হয়।

ওসি মো. রবিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পরে আমরা তদন্তে নামি। তদন্তের একপর্যায়ে নিহতের মাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। পরবর্তীতে মিনারা বেগমকে আদালতে পাঠালে তিনি রোববার (১৪ জুন) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   পিরোজপুর  মায়ের হাতে  মাদকাসক্ত ছেলে  খুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: