পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় করিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও

2026-06-15T22:57:21+00:00
2026-06-15T22:57:21+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
সারাদেশ
পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:৫৭ পিএম   (ভিজিট : ৬)
ছবি : সময়ের আলো
পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে প্রাইভেট পড়ানোর সময় করিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে শারীরিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগে শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

সোমবার (১৫ জুন) দুপুরে করিমুন্নেসা বালিকা বিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে বিদ্যালয়ের  শিক্ষার্থী, শিক্ষক  এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রের বিরুদ্ধে করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন ও মানসিক হয়রানির অভিযোগ এনে ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।


লিখিত অভিযোগে বলা হয়েছে,  ২২ মে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পর ওই ছাত্রী তার বাবাকে জানান যে অভিযুক্ত শিক্ষক তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে থানায় গেলে ছাত্রীর এসএসসি পরীক্ষা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনের বিষয়টি সামনে এনে অভিযোগ প্রত্যাহার কিংবা অভিযুক্ত শিক্ষকের কাছে ক্ষমা চাইতে বলা হয়।

ছাত্রীর বাবা দিলীপ কুমার শীল বলেন, আমার মেয়ের নিরাপত্তা ও লেখাপড়ার ভবিষ্যৎ নিয়ে আমি উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রে কোন বক্তব্য দিতে রাজি হননি। 

পিরোজপুর টাউন  মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   শিক্ষক  ছাত্রী  শ্লীলতাহানি  অভিযোগ  শিক্ষার্থী  বিক্ষোভ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: