শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, পরিবারের দাবি হত্যা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন কেরোয়া ইউনিয়নে আড়াই বছর বয়সী শিশু ফারাবির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ি

2026-06-15T17:10:03+00:00
2026-06-15T17:10:42+00:00
 
  সোমবার, ১৫ জুন ২০২৬,
১ আষাঢ় ১৪৩৩
সোমবার, ১৫ জুন ২০২৬
সারাদেশ
শিশুর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, পরিবারের দাবি হত্যা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:১০ পিএম  আপডেট: ১৫.০৬.২০২৬ ৫:১০ পিএম  (ভিজিট : ২৪)
প্রতীকী ছবি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন কেরোয়া ইউনিয়নে আড়াই বছর বয়সী শিশু ফারাবির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে অদূরে একটি বিলের পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফারাবি উপজেলার কেরোয়া ইউনিয়নের এক মালয়েশিয়া প্রবাসীর ছোট ছেলে। ২৮ মে আনুমানিক দুপুর ১টার সময় বাড়ির অদূরে একটি নির্জন ডোবায় তার নিথর দেহ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের দাবি, ফারাবির মৃত্যু কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

স্বজনদের অভিযোগ, ফারাবির মৃত্যুর পেছনে রহস্যজনক কিছু বিষয় রয়েছে, যা গভীর তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। এ ঘটনায় এলাকায়ও নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


ফারাবির এই রহস্যজনক মৃত্যুর তদন্ত দাবি করে রায়পুর থানার সামনে ৪ জুন মানববন্ধনও করেছে তার পরিবার। 

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি। এ কারণে বর্তমানে হত্যা মামলা গ্রহণের সুযোগ নেই বলে তিনি জানান।

এদিকে, সন্তানের মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না পরিবার ও স্বজনরা। তারা পুনরায় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝেও উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী।

সময়ের আলো/আতা


  বিষয়:   শিশু  মৃত্যু  ধোঁয়াশা  পরিবার  দাবি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: