হাতিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার আসামি ছিনতাই

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর হাতিয়ায় গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে।শুক্রবার (৩০

2026-10-31T05:04:53+00:00
2026-10-31T05:04:53+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাতিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার আসামি ছিনতাই
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:০৪ এএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর হাতিয়ায় গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে হাতকড়াসহ হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্বজনদের বিরুদ্ধে।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালালেও পলাতক আসামিকে গ্রেফতার করতে পারেননি।

পলাতক নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালে হাতিয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার তিন নম্বর আসামি নিজাম উদ্দিন। এ ছাড়া বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও নয়টি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) বারির নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেফতার করতে রামচরণ বাজারে যান। এ সময় তাকে এনসিপির কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়। পরে তাকে নিয়ে যাওয়ার সময় স্বজনেরা পুলিশের পথরোধ করেন। একপর্যায়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।


ঘটনার পর হাতিয়া থানা থেকে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। পরে পলাতক আসামিকে গ্রেফতারে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। তবে রাত পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাজারের এক ব্যবসায়ী জানান, নিজাম উদ্দিন একসময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি এনসিপির রাজনীতিতে সম্পৃক্ত। ঘটনার কিছু সময় পর নিজাম উদ্দিনের স্বজনেরা পুলিশের হাতকড়াটি বাজারে ফেরত দিয়েছেন বলে শুনেছেন তিনি। তবে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছিল বলেও জানান ওই ব্যবসায়ী।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, ‘তাকে গ্রেফতারের পর উৎসুক জনতা ভিড় করে। এ সুযোগে তিনি পালিয়ে যান। তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পুলিশের কাজে যারা বাধা দিয়েছেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   হাতিয়া  পুলিশ  হাতকড়া  হত্যা মামলার আসামি  ছিনতাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: