নিখোঁজের সাড়ে তিন বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার, আটক ৪

সারাদেশ

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী (২৫) নামে এক যুবকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এক দম্পতিসহ

2026-10-30T23:41:24+00:00
2026-10-30T23:42:08+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
নিখোঁজের সাড়ে তিন বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার, আটক ৪
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৪১ পিএম  আপডেট: ৩০.১০.২০২৬ ১১:৪২ পিএম
নিখোঁজ মহব্বত আলী ও তার উদ্ধারকৃত দেহাবশেষ । ছবি : সময়ের আলো
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের সাড়ে তিন বছর পর মহব্বত আলী (২৫) নামে এক যুবকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় এক দম্পতিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলেন, একই গ্রামের শাহ আলম (৪২) ও তার স্ত্রী জাহানারা (৩৪) জয়নাল মিয়া ও ইয়াসিন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহব্বত আলীর দেহাবশেষ ডিবি পুলিশ সেফটি ট্যাক থেকে উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। ২০২৩ সালের ৩০ জুলাই হঠাৎ নিখোঁজ হন মহব্বত আলী। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি । 


এ ঘটনায় মহব্বতের ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চলছিল।

মামলা চলাকালে, সন্দেহভাজন এক দম্পতিকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী মহব্বত আলীর দেহাবশেষ টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে এঘটনায় জড়িত সন্দেহে আরও দুইজনকে আটক করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা সন্ধায় সময়ের আলোকে বলেন, ‘মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় প্রায় সাড়ে তিন বছর আগে মাধবপুর থানায় মামলা হয়েছিল। বর্তমানে মামলাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে। শুক্রবার একটি টয়লেটের সেপটিক ট্যাংক থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।’ এব্যাপারে আইনগত প্রক্রিয়া ঞ্চলমান রয়েছে।

সময়ের আলো/এসকে

  বিষয়:   নিখোঁজ  সাড়ে তিন বছর  যুবক  কংকাল  উদ্ধার  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: