ছাত্রদল নেতা শাকিল হত্যা : রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু

নাটোর প্রতিনিধি

সারাদেশ

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সংসদ সদস্য আব্দুল আজিজের

2026-10-30T22:14:28+00:00
2026-10-30T22:15:32+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছাত্রদল নেতা শাকিল হত্যা : রিমান্ড শেষে কারাগারে এমপিপুত্র মিন্টু
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১০:১৪ পিএম  আপডেট: ৩০.১০.২০২৬ ১০:১৫ পিএম
ছবি : সংগৃহীত
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে। তিনি উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক শফিকুল ইসলাম মিন্টুকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক সাদ্দাম হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের গাড়িতে করে তাকে কারাগারে নেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শাকিল হত্যা মামলার অধিকতর তদন্তের স্বার্থে মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে শুক্রবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

এদিকে, একই মামলার তদন্তের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রাম থেকে দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। তারা হলেন ওই গ্রামের আল আমিন ও আনিছুর রহমান। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বলেন, শাকিল ইসলাম হত্যা মামলার তদন্ত চলছে। তদন্তের সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ধারাবারিষা গ্রাম থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


মামলার বিবরণ অনুযায়ী, গত ১৪ অক্টোবর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন শাকিল ইসলাম। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (২৬ অক্টোবর) রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ছাত্রদল নেতা  শাকিল হত্যা  রিমান্ড  কারাগার  এমপিপুত্র মিন্টু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: