মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

মুন্সীগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউবলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায়

2026-10-30T23:39:36+00:00
2026-10-30T23:39:36+00:00
 
  শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬,
১৪ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউবলাইটে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটে হাসপাতালের সাততলা ভবনের পঞ্চম তলায় ৫ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আগুন লাগার পর শিশু ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীরা দ্রুত ওয়ার্ড থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যান।

ফায়ার সার্ভিস জানায়, আগুন শুধু টিউবলাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল, অন্য কোথাও ছড়ায়নি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।


মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৭টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে হাসপাতালে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চম তলার ৫ নম্বর শিশু ওয়ার্ডে একটি বৈদ্যুতিক টিউবলাইটে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তা নির্বাপণ করা হয়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মুন্সীগঞ্জ  জেনারেল হাসপাতাল  শিশু ওয়ার্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: