পাহাড়ি ঢলে তলিয়ে গেল দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাদেশ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রটি (সাবস্টেশন) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।বুধবার (৮

2026-07-08T20:20:43+00:00
2026-07-08T20:20:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
পাহাড়ি ঢলে তলিয়ে গেল দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:২০ পিএম 
তলিয়ে গেল দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র। ছবি : সময়ের আলো
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রটি (সাবস্টেশন) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে দীঘিনালা উপজেলা এবং জনপ্রিয় পর্যটন এলাকা সাজেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ওই অঞ্চলের কয়েক হাজার গ্রাহক।

​গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে দীঘিনালা সাবস্টেশনের ট্রান্সফরমারের চারপাশ প্লাবিত হয়। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়।


উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী জানিয়েছেন,​পাহাড়ি ঢলের পানিতে উপকেন্দ্র তলিয়ে গিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা কেন্দ্রটি সাময়িক বন্ধ রেখেছি। বন্যার পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত আবারও বিদ্যুৎ চালু করা হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   পাহাড়ি ঢল  তলিয়ে গেল  দীঘিনালা  বিদ্যুৎ উপকেন্দ্র 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: