প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করতে পরামর্শ কর্নেল অলির

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে পরামর্শ দিয়েছেন।বুধবার (৮ জুলাই) দুপুরে

2026-07-08T21:21:01+00:00
2026-07-08T21:31:47+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
রাজনীতি
প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাতযাপন না করতে পরামর্শ কর্নেল অলির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম  আপডেট: ০৮.০৭.২০২৬ ৯:৩১ পিএম
এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। সংগৃহীত ছবি
এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে পরামর্শ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে তিনি এ পরামর্শ দেন। 

অলি আহমেদ বলেন, আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদের বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে হিসেবে সংস্কারের বিষয়ে আপনার উদ্যোগ নেওয়া উচিত।  

আপনি চতুর্দিকে শত্রু রেখে দেশ পরিচালনা করতে পারবেন না মন্তব্য করে তিনি বলেন, আমরা হলাম আপনার প্রকাশ্য শত্রু। যারা আপনার পাশে আছেন, তারা হচ্ছেন আপনার আসল শত্রু। 


তিনি আরও বলেন, বিদেশি গুপ্তচররা সরকারে ও দলের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। প্রধানমন্ত্রী আপনি শত্রু দ্বারা আবর্তিত। যেকোনো সময় তারা আপনার বড় ক্ষতি করতে পারে।

অলি আহমেদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। অর্থনৈতিক অবস্থা ভালো নয়। নতুন বিনিয়োগ পাওয়া যাচ্ছে না। আপনি (তারেক রহমান) ভালো অবস্থানে নেই।

আপনি ইতিহাসে একজন নেতা হয়ে থাকেন মন্তব্য করে তিনি বলেন, ১১ দল আপনার শত্রু নয়, আপনার বন্ধু। যার কারণে আপনাকে প্রকাশ্যে পরামর্শ দিচ্ছে। 


সময়ের আলো/ইউএমএইচ

 





  বিষয়:   কর্নেল অলি  প্রধানমন্ত্রী  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: