বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকে বাংলাদেশের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।সরকারি প্রজ্ঞাপন

2026-07-08T21:21:48+00:00
2026-07-08T21:21:48+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
অর্থনীতি
বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক হচ্ছেন আবদুর রহমান খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম 
এনবিআরর সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খান। ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকে বাংলাদেশের পরবর্তী নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। 

সরকারি প্রজ্ঞাপন জারি হলে তিনি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তার নিয়োগ-সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যে অনুমোদন দিয়েছে। বর্তমানে এ পদে দায়িত্ব পালন করছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাবেক জ্যেষ্ঠ সচিব শরীফা খান।

বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে সদস্য দেশগুলোর প্রতিনিধিত্ব করেন এবং ঋণ, অনুদান, উন্নয়ন প্রকল্প ও নীতিগত সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে অংশ নেন।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বিশ্বব্যাংক  নির্বাহী পরিচালক  আবদুর রহমান খান 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: