ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ঘালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা

2026-07-08T21:29:49+00:00
2026-07-08T21:29:49+00:00
 
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
বুধবার, ৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ঘালিবাফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২৯ পিএম 
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। ছবি : সংগৃহীত
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ইসলামাবাদ সমঝোতা চুক্তি ব্যর্থ হওয়ার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করেছেন তিনি।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এক্সপোস্টে ঘালিবাফ লেখেন, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রাখা, দক্ষিণ ইরানে হামলা চালানো এবং তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসলামাবাদ চুক্তির গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। এই চুক্তি একপ্রকার ব্যর্থ। ধমক এবং জবরদস্তির দিন শেষ। এতে কোনো লাভ হবে না। আমরা নতি স্বীকার করব না।


এদিকে, তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আমাদের যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। 

তিনি বলেন, সম্প্রতি তারা হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান, যা ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তির স্পষ্ট লঙ্ঘণ। ইরানে ক্ষমতাসীন সরকারের নেতারা অসুস্থ এবং নোংরা এবং আমি মনে করি, হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার পর তাদের সঙ্গে শান্তিচুক্তির জন্য আলোচনা করা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ইসলামাবাদ  সমঝোতা চুক্তি  যুক্তরাষ্ট্র  ঘালিবাফ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: