নগরে সবুজ ফেরানো রকিবুল পাচ্ছেন জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইট-কংক্রিটের নগরে সবুজের ছোঁয়া ফিরিয়ে আনতে দীর্ঘ এক দশক ধরে কাজ করছেন ‘গার্ডেনিং বাংলাদেশ’-এর স্বত্বাধিকারী মো. রকিবুল আমিন। ছাদ, বারান্দা,

2026-07-08T23:09:16+00:00
2026-07-08T23:09:16+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
নগরে সবুজ ফেরানো রকিবুল পাচ্ছেন জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:০৯ পিএম 
মো. রকিবুল আমিন। ছবি : সংগৃহীত
ইট-কংক্রিটের নগরে সবুজের ছোঁয়া ফিরিয়ে আনতে দীর্ঘ এক দশক ধরে কাজ করছেন ‘গার্ডেনিং বাংলাদেশ’-এর স্বত্বাধিকারী মো. রকিবুল আমিন। ছাদ, বারান্দা, অফিস কিংবা ঘরের কোণে বাগান গড়ে তোলার এই উদ্যোগের স্বীকৃতি হিসেবে এবার তিনি পাচ্ছেন ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার-২০২৫’।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

Advertisement
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দেওয়া এ পুরস্কারে বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন শাখায় জাতীয় পরিবেশ পদকের জন্য নির্বাচিত হয়েছেন রকিবুল আমিন। 

কুষ্টিয়ায় বেড়ে ওঠা রকিবুলের প্রকৃতির প্রতি ভালোবাসার শুরু শৈশব থেকেই। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় নিজের বাড়ির আঙিনায় গোলাপসহ বিভিন্ন ফুলের বাগান গড়ে তুলেছিলেন তিনি। সেই বাগান দেখতে আশপাশের মানুষও আসতেন।

২০০১ সালে ঢাকায় এসে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার পর নগরের প্রকৃতি নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন রকিবুল। তিনি উপলব্ধি করেন, শহরে গাছের চেয়ে কংক্রিটের আধিপত্য বেশি। সেই ভাবনা থেকেই নগর জীবনে প্রকৃতিকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তিনি।

পরবর্তীতে ফুলের সাজসজ্জা, ল্যান্ডস্কেপ ডিজাইন, টেরারিয়াম, পেলুডারিয়াম ও ইনডোর গার্ডেনিং নিয়ে কাজ শুরু করেন। ২০১৯ সালে প্রতিষ্ঠা করেন ‘গার্ডেনিং বাংলাদেশ’। বর্তমানে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকায় সড়ক, রিসোর্ট, করপোরেট প্রতিষ্ঠান, পোশাক কারখানা, আবাসন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ইকোপার্ক, লেক ও ব্যক্তিগত বাড়িতে সবুজায়নের কাজ করছে। এ পর্যন্ত শতাধিক ছোট-বড় ল্যান্ডস্কেপ প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি।


ভবিষ্যতে ‘গার্ডেন মিশন’-এর মাধ্যমে সারা দেশে নগর সবুজায়নকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য রয়েছে তাঁর। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন জনপ্রিয় করতেও কাজ করতে চান তিনি।

রকিবুল আমিন বলেন, ‘আমি চাই মানুষ প্রতিদিন অন্তত একবার গাছের কাছে যাক। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, মানুষের মনও ভালো রাখে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যেতে পারলেই সেটিই হবে আমার সবচেয়ে বড় অর্জন। এই পুরস্কার আমাকে আরও বড় দায়িত্ব নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নগর  সবুজ  রকিবুল  জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: