আজ রাতেই ইরানের ওপর জোরালো হামলা চালাব : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র সম্ভবত আজ রাতেই আবার ইরানে হামলা চালাবে। ট্রাম্পের দাবি, ইরান হরমুজ

2026-07-08T23:12:30+00:00
2026-07-08T23:12:30+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আজ রাতেই ইরানের ওপর জোরালো হামলা চালাব : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:১২ পিএম 
তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময়। ছবি : দ্য টাইমস অব ইসরায়েল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র সম্ভবত আজ রাতেই আবার ইরানে হামলা চালাবে। ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালিতে জাহাজ এবং উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়েছে।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, গত রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত করেছি। সম্ভবত আজ রাতেও আবার কঠোরভাবে আঘাত করব। আমি তাদের সামান্য আগাম সতর্কতা দিচ্ছি। আজ রাতে আমরা জোরালো হামলা চালাব, তবে শেষ পর্যন্ত কী হয়, সেটি দেখা যাবে। 

ট্রাম্প আবারও দাবি করেন, তিনি ইরানে ‘শাসন পরিবর্তন’ ঘটাতে সক্ষম হয়েছেন। যদিও এর আগে তিনি বলেছিলেন, তেহরানের নতুন নেতৃত্ব তুলনামূলকভাবে যুক্তিসঙ্গত। তবে এবার তিনি তাদের আবারও “পাগলাটে” বলে মন্তব্য করেন।

তিনি দাবি করেন, যুদ্ধের সময় তারা একটি মার্কিন বিমানবাহী রণতরীর দিকে ১১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তবে সেগুলোর সবই ভূপাতিত করা হয়। 


ট্রাম্প আরও বলেন, ইরানের সঙ্গে তার করা চুক্তি ২০১৫ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচিত পারমাণবিক চুক্তির চেয়ে অনেক ভালো।

তিনি বলেন, আমাদের চুক্তি পারমাণবিক অস্ত্রের পথে একটি দেয়াল। আর তার (ওবামার) চুক্তি ছিল পারমাণবিক অস্ত্রের পথে একটি রাস্তা। 

তবে সাম্প্রতিক উত্তেজনার কারণে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) মেনে চলবেন কি না, সে বিষয়ে অনিশ্চয়তার কথাও জানান ট্রাম্প।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা হয়তো কোনো চুক্তি ছাড়াই এগোব, কারণ... সেটা আরও সহজ। 


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান  হামলা  ট্রাম্প  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: