হরমুজ প্রণালি থেকে ভারতীয় জাহাজ ফিরিয়ে দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওমান উপকূলীয় করিডোর ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স

2026-07-08T21:38:10+00:00
2026-07-08T21:38:10+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি থেকে ভারতীয় জাহাজ ফিরিয়ে দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৩৮ পিএম 
ভারতীয় তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইরান। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালির ওমান উপকূলীয় করিডোর ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান করিডোর ব্যবহারের বিরোধিতা করে জাহাজটিকে ইরানের অনুমোদিত রুট ব্যবহার করতে নির্দেশ দেয়।


বুধবার (৮ জুলাই) হরমুজ প্রণালি অতিক্রম করা সব বাণিজ্যিক জাহাজ শেষ পর্যন্ত ওমানের পরিবর্তে ইরানের নির্ধারিত করিডোর ব্যবহার করেছে।

এর আগে গত ২৪ জুন পারস্য উপসাগরে আটকে পড়া বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলের জন্য ওমান ও জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন একটি সাময়িক করিডোর চালুর ঘোষণা দেয়।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হরমুজ প্রণালি  ভারত  জাহাজ  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: