বিশ্বকাপ উন্মাদনায় নতুন নাটক

মাসুদুর রহমান

আনন্দ সময়

ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। আর এই প্রিয় খেলা নিয়ে নির্মিত হয়েছে অনেক নাটক-সিনেমা। আমাদের দেশের নির্মাতারাও কয়েকটি সিনেমার পাশাপাশি

2026-07-09T02:20:04+00:00
2026-07-09T02:20:04+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
আনন্দ সময়
বিশ্বকাপ উন্মাদনায় নতুন নাটক
মাসুদুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:২০ এএম 
বিশ্বকাপের উন্মাদনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’। ছবি : সংগৃহীত
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে উন্মাদনা। আর এই প্রিয় খেলা নিয়ে নির্মিত হয়েছে অনেক নাটক-সিনেমা। আমাদের দেশের নির্মাতারাও কয়েকটি সিনেমার পাশাপাশি বহু নাটক বানিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপ নির্মিত হয়েছে বেশ কিছু নতুন নাটক। 

আমাদের বিশ্বকাপ : বিশ্বকাপের উন্মাদনা নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘আমাদের বিশ্বকাপ’। একটি পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন দলের সমর্থক হওয়ার কারণে তৈরি হওয়া হাস্যরস, তর্ক-বিতর্ক এবং নানা মজার পরিস্থিতির পাশাপাশি পাড়া-মহল্লাজুড়েও বিশ্বকাপ ঘিরে বিচিত্র সব ঘটনা ওঠে এসেছে নাটকের গল্পে। মহিদুল মহিম পরিচালিত এই নাটকে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সুনেহরা বিনতে কামাল, নাদের চৌধুরী, মুনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, সরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ। নাটকটি দেখা যাচ্ছে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

পাড়ার বিশ্বকাপ : আর টিভিতে প্রতিদিন রাত ৯টায় প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। আহসান আলমগীরের রচনায় এটি পরিচালনা করেছেন আল হাজেন। নাটকের গল্প এগিয়েছে এভাবে, বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে আর্জেন্টিনার সমর্থক আজিজ জানতে পারেন, মেয়ে ব্রাজিলের সমর্থক। এরপর বিয়ের কথা আর এগোয় না। সেই থেকে শুরু হয় দুজনের দ্বন্দ্ব। দুজনে পৃথক টিম গড়ে তুলেন। অন্যদিকে মহল্লার অন্য যুবকরা গঠন করে প্রিয় দলের নামে ফুটবল টিম। তাদের মধ্যে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী প্রমুখ।

ফুটবল যুদ্ধ : পলাশ মণি দাসের ‘ফুটবল যুদ্ধ’ নাটকে দেখা যায়, প্রেমের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় ফুটবল নিয়ে। কর্মকর্তা তার কর্মচারীকে বাধ্য করে নিজ দলের প্রতি সমর্থন জানাতে। ঘনিষ্ঠ বন্ধুত্বের মধ্যে তুমুল দ্বন্দ্ব তৈরি হয় ফুটবল খেলা নিয়ে। ফুটবল ঘিরে স্বামী-স্ত্রীর মধ্যকার দ্বন্দ্ব রান্নাঘর পর্যন্ত গিয়ে পৌঁছে। প্রিয় দল নিয়ে পুত্র-পিতার মধ্যেও তৈরি হয় দূরত্ব। এমনই আরও নানা হাস্যরসের ঘটনার মাধ্যমেই সাজানো ‘ফুটবল যুদ্ধ’।


ফ্যান অব ব্রাজেন্টিনা : ইফতেখার ইফতি নির্মাণ করেছেন ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’। গল্পে একটি পরিবারের জামাই ও শ্বশুর আর্জেন্টিনার সমর্থক। অন্যদিকে স্ত্রী ও শাশুড়ি ব্রাজিলের ভক্ত। ফুটবল কেন্দ্র করে দুপক্ষের মধ্যে শুরু হয় মজার সব তর্ক-বিতর্ক। অভিনয় করেছেন কামরুল তিহান, ডিম্পল আহমেদ, শাহিন মৃধা, সাহেলা আক্তার, ফারহান আক্তার, সাবরিন মুলিমাসহ আরও অনেকে। 

ঢাকাইয়া ফুটবল : ফুটবল বিশ্বকাপ ও পুরান ঢাকার স্থানীয় সংস্কৃতি কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ঢাকাইয়া ফুটবল’। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান। নাটকটির গল্পে দেখা যায়, পুরান ঢাকার সূত্রাপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের চিরচেনা বৈরিতা এবং দুই দলের মধ্যকার চরম উত্তেজনা। 

ব্যাচেলর পয়েন্ট : কাজল আরেফিন অমি ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর একটি বিশেষ পর্বে নিয়ে এসেছেন ব্রাজিল-আর্জেন্টিনার দ্বৈরথ। ফুটবল টুর্নামেন্ট এলে কীভাবে একটি পুরো মহল্লা দুভাগে বিভক্ত হয়ে পড়ে সেই চিরচেনা রূপটি উঠে এসেছে এই নাটকে। অভিনয় করেছেন আরোশ খান, মহিমা, মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও শামীম হাসান।  

সময়ের আলো/আরবিএন 

ব্রাজেন্টিনা : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে নিয়ে তারিক মুহাম্মাদ হাসান নির্মান করেছেন ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’। এতে আরও অভিনয় করেন তাসনুভা তিশা ও লামিমা লাম।


  বিষয়:   বিশ্বকাপ  উন্মাদনা  নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: