‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড়পর্দার পাশাপাশি অভিনয় করছেন নাটক-ওটিটি প্ল্যাটফর্মে। সেই ধারাবাহিকতায়

2026-07-09T02:22:55+00:00
2026-07-09T02:22:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:২২ এএম 
অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবি : সংগৃহীত
অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড়পর্দার পাশাপাশি অভিনয় করছেন নাটক-ওটিটি প্ল্যাটফর্মে। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘টিলটিপ’ নামের এই ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা শরিফুল আবির। সম্প্রতি নিজের সামাজিকমাধ্যমে ডাবিং স্টুডিও থেকে একটি ছোট ভিডিও শেয়ার করেন সুনেরাহ। ভিডিওতে তাকে ডাবিং বুথে সংলাপ বলতে দেখা যায়। 

ভিডিওটির ক্যাপশনে তিনি ছোট করে লিখেছেন, ‘ক্যান্ট ওয়েট টু শো ইউ গাইজ।’ মাত্র কয়েকটি শব্দের এই বার্তাই ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

যদিও নির্মাতার পক্ষ থেকে এখনও গল্প, চরিত্র, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় ধারণা করা হচ্ছে শিগগিরই প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্ট লুক, পোস্টার কিংবা টিজার। এরপরই শুরু হতে পারে আনুষ্ঠানিক প্রচার।


সুনেরাহর পোস্ট ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। অনেকে মন্তব্য করে জানিয়েছেন, দীর্ঘদিন পর তাকে নতুন একটি শক্তিশালী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন।  বর্তমানে একাধিক চলচ্চিত্র ও ডিজিটাল প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। সম্প্রতি প্রচারে এসেছে সুনেরাহ অভিনীত নাটক ‘ঝরা বকুল’। রাফাত মজুমদার রিংকুর পরিচালিত নাটকটি দর্শকের মনে দাগ কেটেছে। বিশেষ করে এই নাটকের সুনেরাহ বিনতে কামাল অভিনীত মনিরা চরিত্রটি বেশ প্রশংসা পাচ্ছে।

সময়ের আলো/আরবিএন
Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: