মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়ে এ হামলার ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, “কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্টের) নির্দেশে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হুমকি রুখে দিতে ইরানে অতিরিক্ত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী। মূলত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের ওপর সাম্প্রতিক অন্যায় আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহির আওতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।”
এদিকে, ইরানের বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, বন্দর আব্বাস ও সিরিকের পাশাপাশি কোনারাক এবং চাবাহারের কাছাকাছিও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে শক্তিশালী হামলা চালানো হবে। তার সেই ঘোষণার পরই নতুন এই সামরিক অভিযান শুরু হলো।
সময়ের আলো/আরবিএন