নাজাফে খামেনির জানাজা শেষে মাশহাদে দাফন আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। শহরটিতে একটি শোক র‌্যালির আয়োজন করা হয়েছে। এতে লাখো

2026-07-09T01:22:31+00:00
2026-07-09T01:22:31+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নাজাফে খামেনির জানাজা শেষে মাশহাদে দাফন আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:২২ এএম 
নাজাফে কফিন কাঁধে লাখো অনুসারীর কান্না। ছবি : সংগৃহীত
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ ইরাকের নাজাফে পৌঁছেছে। শহরটিতে একটি শোক র‌্যালির আয়োজন করা হয়েছে। এতে লাখো অনুসারী যোগ দিয়েছেন। বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজার (রা.) মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকি গণমাধ্যম জানিয়েছে, ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশের অনুসারীরা র‌্যালিতে যোগ দিয়েছেন। এতে উপস্থিতির সংখ্যা লাখ ছাড়িয়েছে। ইরাকের আল-আহদ টিভি জানিয়েছে, ভোর হওয়ার আগেই হাজার হাজার অনুসারী নাজাফে এসে পৌঁছেছেন। র‌্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা রাস্তায় ও ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা মরদেহ গ্রহণ করেন। অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানসহ শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাজাফে অবস্থিত ইমাম আলির (রা.) মাজারে মরদেহ পৌঁছানোর পর সেখানে এক জাঁকজমকপূর্ণ শোক র‌্যালির আয়োজন করা হয়। এ সময় লাখো ইরাকি কফিন কাঁধে করে বহন করেন। সরকারি সময়সূচিতে বলা হয়েছে, বুধবার বিকালে কফিন পবিত্র নগরী কারবালায় নিয়ে যাওয়া হবে। এর আগ পর্যন্ত এটি নাজাফে অবস্থান করবে। খামেনির দাফন প্রক্রিয়ার জন্য ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি বুধবার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তিনি বিমানবন্দরে খামেনির মরদেহ গ্রহণ করেন।


এর আগে ইরানের রাজধানী তেহরান ও কোম নগরীতে টানা তিন দিন ধরে খামেনির জানাজা ও বিদায় মিছিল অনুষ্ঠিত হয়। ১৯৮৯ সালের পর ইরানে এত বড় লোকসমাগম আর দেখা যায়নি। শোকার্ত ইরানিরা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানকে বিভক্ত করতে চেয়েছিল, কিন্তু খামেনি তা রুখে দিয়েছেন। সেই কৃতজ্ঞতা জানাতেই তারা জড়ো হয়েছেন।

খামেনির জানাজায় তার অন্য তিন ছেলে থাকলেও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দেখা যায়নি। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা নতুন নেতা নির্বাচিত হন। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত ভঙ্গুর যুদ্ধবিরতি চলার কারণে কঠোর নিরাপত্তার স্বার্থেই তিনি জনসমক্ষে আসেননি।

সোমবার ইরানের রাজধানী তেহরানে শোক র‌্যালির আয়োজন করা হয়। এ সময় লাখো মানুষের উপস্থিতিতে শহরের রাজপথ পরিপূর্ণ হয়ে যায়। মঙ্গলবার শহিদ নেতার জানাজার নামাজ আদায় করতে কোমের পবিত্র জামকারান মসজিদে লাখো অনুসারী সমবেত হন।

শহিদ নেতার ইচ্ছানুযায়ী, বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে অষ্টম শিয়া ইমাম রেজার (রা.) মাজারে আয়াতুল্লাহ খামেনিকে দাফন করা হবে। সেখানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আয়াতুল্লাহ আলি খামেনি  জানাজা  দাফন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: