ইরানশাহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দরে হামলায় দায়িত্ব পালনরত এক অগ্নিনির্বাপণকর্মী নিহত হয়েছেন। হামলায় বিমানবন্দরের উড্ডয়ন পরিচালনা ভবন ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র

2026-07-09T06:27:41+00:00
2026-07-09T06:29:41+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানশাহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:২৭ এএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৬:২৯ এএম
সংগৃহীত ছবি
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের ইরানশাহর বিমানবন্দরে হামলায় দায়িত্ব পালনরত এক অগ্নিনির্বাপণকর্মী নিহত হয়েছেন। হামলায় বিমানবন্দরের উড্ডয়ন পরিচালনা ভবন ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের উপ-গভর্নর এবং ইরানশাহরের গভর্নর জানান, স্থানীয় সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বিভিন্ন এলাকায় টানা চারটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে, নিক্ষেপ করা গোলা বিমানবন্দরের উড্ডয়ন পরিচালনা ভবন ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে আঘাত করেছে। এতে দুটি স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তবে দায়িত্ব পালনরত অগ্নিনির্বাপণকর্মী খালেদ কাদেরি হামলায় নিহত হন।


এদিকে, দক্ষিণ ইরানের একাধিক স্থানে টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সামরিক কমান্ড। তাদের দাবি, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের বিরুদ্ধে ইরানের কথিত আগ্রাসনের জবাব দিতেই এ অভিযান চালানো হচ্ছে।

এর আগে হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে হামলার পর ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইরানকে তেল বিক্রির অনুমোদনসংক্রান্ত লাইসেন্সও বাতিল করে ওয়াশিংটন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। বুধবার বাহারাইন ও কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে এ হামলা চালানো হয়।

সময়ের আলো/আরবিএন 



  বিষয়:   ট্রাম্প  ইরান  মার্কিন হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: