নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতাদের ‘নিকৃষ্ট’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি

2026-07-09T05:45:00+00:00
2026-07-09T05:45:00+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:৪৫ এএম 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
নিজেকে ইরানের ‘নাম্বার ওয়ান টার্গেট’ বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের নেতাদের ‘নিকৃষ্ট’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মরেও যেতে পারি, কারণ আমি তাদের নাম্বার ওয়ান টার্গেট।’

বুধবার (৮ জুলাই) রাতে ন্যাটো সম্মেলন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব ওয়ার পিট হেগসেথ। খবর বিবিসির।

সংবাদ সম্মেলনে ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ‘অভূতপূর্ব সাফল্য’ হিসেবে উল্লেখ করে বলেন, এই যুদ্ধের ফলেই ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি।’


তিনি বলেন, ‘ইরানের সমঝোতাকারীরা একটু পাগল প্রকৃতির।’

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ‘মাত্র একদিনেই তাদের সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সব শেষ হয়ে গেছে। তাদের নেতারাও মারা গেছে।’ তিনি আরও বলেন, ‘তাদের হয়তো আরও সেট নেতা ছিল, তারাও হয়তো মারা গেছে।’

সময়ের আলো/আরবিএন 




  বিষয়:   ট্রাম্প  ইরান  মার্কিন হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: