বৈরী আবহাওয়ায় আজও চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ

চবি প্রতিনিধি

শিক্ষা

বৈরি আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই)ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা

2026-07-09T09:14:06+00:00
2026-07-09T09:14:06+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিক্ষা
বৈরী আবহাওয়ায় আজও চবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:১৪ এএম 
ছবি : সংগৃহীত
বৈরি আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই)ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি না হওয়া, ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এবং চলমান পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষার স্থগিতাদেশ বহাল থাকবে।


এর আগে, টানা তিন দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়। আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় টানা দ্বিতীয় দিনের মতো একই সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   বৈরী আবহাওয়ায  চবি  পরীক্ষা  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: