মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার সুযোগ শেষ হয়ে গেছে, এখন এটি ‘সময়ের অপচয়’।
বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার ব্যাপারে তার ব্যক্তিগত অবস্থান এখনো কঠোর। তবে তার প্রশাসনের অন্য কর্মকর্তারা এখনও আলোচনার থেকে সরে যাননি।
ট্রাম্প জানান, তার দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফকে নিয়ে আরও আলোচনা হতে পারে।
তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলবেন। যদি আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার বাস্তব কোনো সুযোগ আছে বলে মনে হয়, তাহলে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
সময়ের আলো/কেএইচও