প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:২৮ এএম
আহত শিক্ষার্থীর আশরাফুল। ছবি : সংগৃহীতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী ক্যাম্পাসে সাপের কামড়ে আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হল সংলগ্ন সড়কে টিউশন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম আশরাফুল। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সূত্রে জানা গেছে, সাপের কামড়ের পর তাকে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম থাকলেও পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা না থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে এক ডোজ অ্যান্টিভেনম দেওয়া হয়। পরে সম্ভাব্য জটিলতা এড়াতে পরবর্তী চিকিৎসা ও প্রয়োজনীয় ডোজের জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁইয়া জানান, টিউশন করে ফেরার সময় খালেদা জিয়া হল সংলগ্ন সড়কে আশরাফুলকে একটি বিষধর সাপ কামড় দেয়।
সময়ের আলো/এসএকে