৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব, আবেদন যেভাবে

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এ বৃত্তির আওতায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

2026-07-09T10:15:46+00:00
2026-07-09T10:15:46+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
শিক্ষা
৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব, আবেদন যেভাবে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:১৫ এএম 
৫০০টি বৃত্তি ঘোষণা করেছে সৌদি আরব সরকার। ছবি : সংগৃহীত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০টি বৃত্তি ঘোষণা করেছে সৌদি আরব সরকার। এ বৃত্তির আওতায় আবেদন ও নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীদের নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে।

সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠির ভিত্তিতে এ তথ্য প্রকাশ করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

সৌদি আরবের রয়্যাল দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ১৯ এপ্রিল ২০২৬ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদন ও নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা studyinsaudi.moe.gov.sa ওয়েবসাইটের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।


বৃত্তিসংক্রান্ত যে-কোনো তথ্যের জন্য সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগকৃত লিয়াজোঁ অফিসার মোহাম্মদ বিন সাঈদ আল-যাহরানির সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য আগ্রহী শিক্ষার্থীরা [email protected] এই ই-মেইল ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও বোর্ডকেও অবহিত করা হয়েছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শিক্ষার্থী  বৃত্তি  সৌদি আরব  আবেদন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: