মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : নিউইয়র্ক মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আর্জেন্টিনা-মিশরের ম্যাচ ঘিরে বিতর্ক এখনও থামেনি। এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।একটি জনপরিবহণ-বিষয়ক বক্তব্যের

2026-07-09T10:46:36+00:00
2026-07-09T10:47:42+00:00
 
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে : নিউইয়র্ক মেয়র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৪৬ এএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ১০:৪৭ এএম
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা-মিশরের ম্যাচ ঘিরে বিতর্ক এখনও থামেনি। এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।

একটি জনপরিবহণ-বিষয়ক বক্তব্যের মাঝেই তিনি হালকা হাস্যরসের ভঙ্গিতে ম্যাচটির প্রসঙ্গ টেনে বলেন, ‘গতকাল মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে— এ কথা বন্ধুদের সঙ্গে একমত হওয়াও এর (সময় সাশ্রয়ের) একটি অর্থ।’

Advertisement
তিনি বলেন, বাসে করে কর্মস্থলে যাতায়াত করলে উল্লেখযোগ্য সময় সাশ্রয় হয়। সেই অতিরিক্ত সময় পরিবারকে দেওয়া যায়, সন্তানের খেলাধুলা নিয়ে কথা বলা যায় এবং বন্ধুদের সঙ্গে আগের দিনের ম্যাচ নিয়ে আলোচনা করা যায়। 

এ প্রসঙ্গেই তিনি মন্তব্য করেন যে, ‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে।’


মেয়রের এই মন্তব্য মিশর শিবিরের আগের অভিযোগেরই প্রতিধ্বনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিশরের কোচ এবং খেলোয়াড় রেফারির সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন।

যদিও বিতর্ক অব্যাহত রয়েছে, তবুও ফলাফল অপরিবর্তিত। মিশরের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে, আর আর্জেন্টিনা এগিয়ে গেছে টুর্নামেন্টের পরবর্তী ধাপে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   মিশর  ডাকাতি  নিউইয়র্ক মেয়র 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: