প্রাথমিকে প্রধান শিক্ষকদের যে সুখবর দিল মন্ত্রণালয়

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন

2026-07-09T10:47:29+00:00
2026-07-09T10:47:29+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিক্ষা
প্রাথমিকে প্রধান শিক্ষকদের যে সুখবর দিল মন্ত্রণালয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক জরুরি সরকারি পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়। পরিপত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানের গতি বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে আটকে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে।


নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগ ও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করার কাজ শুরু করবে। এরপর পদোন্নতি ও নতুন শিক্ষক নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণ হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা ও পাঠদান কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   প্রাথমিক  প্রধান শিক্ষক  সুখবর  মন্ত্রণালয়  সময়ের আলো 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: