সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ১

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

সীতাকুণ্ডের বারাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ড এলাকায় চাঁদা দাবির অভিযোগে রমজান আলী (৩৩) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা

2026-07-09T13:08:43+00:00
2026-07-09T13:09:55+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ১
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ১:০৯ পিএম
সীতাকুণ্ড থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত
সীতাকুণ্ডের বারাকা ও সাগরিকা শিপ ব্রেকিং ইয়ার্ড এলাকায় চাঁদা দাবির অভিযোগে রমজান আলী (৩৩) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ জুলাই) নগরীর আন্দরকিল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রমজান সীতাকুণ্ডের শীতলপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ রয়েছে, রমজান সীতাকুণ্ড মডেল থানাধীন শীতলপুর চৌধুরী ঘাটা মাদরাসা রোড এলাকার সাগরিকা ও বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের প্রধান ফটকের সামনের রাস্তায় টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন। ফলে, মালামাল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। এছাড়া, বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে শিপইয়ার্ডে ভাঙচুর ও ক্ষয়ক্ষতির হুমকি প্রদান করেন তিনি। এ ঘটনায় সাগরিকা শিপইয়ার্ডের প্রশাসনিক কর্মকর্তা রায়হান উদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় রমজান আলী ও আরাফাতের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পাশাপাশি শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদিরের নজরে আনেন ব্যবসায়ীরা। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম রমজানকে গ্রেফতারের জন্য একটি বিশেষ গোয়েন্দা দল গঠন করেন। গ্রেফতার হওয়ার পর বারাকা শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক শামসুল আলম জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ‘মামলার পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। শিপইয়ার্ড এলাকায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। ’

সময়ের আলো/মহু

  বিষয়:   সীতাকুণ্ড  শিপ  ব্রেকিং  ইয়ার্ড  চাঁদাবাজি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: