হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল : কাটজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ

2026-07-09T13:42:11+00:00
2026-07-09T13:42:11+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল : কাটজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৪২ পিএম 
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি : সংগৃহীত
লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি বাহিনী লেবাননে অবস্থান করবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এক বিবৃতিতে কাটজ বলেন, ‘লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার এবং দায়িত্ব।’


এর আগে বুধবার ট্রাম্প বলেছিলেন, তার বিশ্বাস ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির অন্য কর্মকর্তারা বারবার জানিয়ে আসছেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না।

কাটজ আরও বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমি স্পষ্ট করেছি, লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই অভিযান চালিয়ে যাব।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   হিজবুল্লাহ  নিরস্ত্র  লেবানন  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: