দাফনের জন্য মাশহাদে নেওয়া হয়েছে খামেনির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাক থেকে ইরানের মাশহাদ শহরে নেয়া হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ।বৃহস্পতিবার (৯ জুলাই) এই শহরেই তাকে

2026-07-09T16:41:36+00:00
2026-07-09T16:52:45+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দাফনের জন্য মাশহাদে নেওয়া হয়েছে খামেনির মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:৪১ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৪:৫২ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির লাশ। ছবি : আনাদোলু এজেন্সি
ইরাক থেকে ইরানের মাশহাদ শহরে নেয়া হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ।

বৃহস্পতিবার (৯ জুলাই) এই শহরেই তাকে দাফন করা হবে। মেহের নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির অবসরে ইরান গত শুক্রবার (৩ জুলাই) থেকে খামেনির স্মরণে সাতদিনের রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু করে। এর মধ্যে একটি দিন প্রতিবেশী ইরাকে কর্মসূচির জন্য নির্ধারণ করা হয়।       

খামেনির শোকযাত্রার মধ্যেই গত মঙ্গলবার (৭ জুলাই) ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। চার ঘণ্টার অভিযানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। 

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবেই এই হামলা চালানো হয়েছে।
 
মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানায়, বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। 

 
যুক্তরাষ্ট্র ও ইরানের এই হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা দেখা দেয়। তবে এতেও খামেনির শোকযাত্রা থামেনি। ইরানের পবিত্র শহর কোমে বিশাল শোকযাত্রা শেষে মঙ্গলবার রাতেই খামেনির লাশ ইরাকের নাজাফ শহরে নেয়া হয়।
  
সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং খামেনির বড় ছেলে মোস্তাফা হোসেইনি খামেনির উপস্থিতিতে ইরাকি কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকরা কফিন গ্রহণ করেন। 

গত বুধবার (৮ জুলাই) নাজাফ শহরে শোকযাত্রা হয়। নাজাফের কর্মসূচি শেষে খামেনির লাশ প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত কারবালায় নেওয়া হয়। সেখানে ইমাস হোসেইনের মাজারে এবং আল-আব্বাসের মাজারে আরেকটি শোকযাত্রা অনুষ্ঠিত হয়। শোকযাত্রার মধ্যেই বুধবার রাতে ইরানে ফের হামলা চালায় যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা করে ইরানও।
 
এর ফলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আজ বৃহস্পতিবার ইরাক থেকে ইরানে নেওয়া হয় খামেনির লাশ।  
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমান আজ বৃহস্পতিবার চূড়ান্ত জানাজা ও দাফন অনুষ্ঠানের আগে মাশহাদের শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। 
  
প্রতিবেদনে আরও জানানো হয়, ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় লাখো মানুষের অভূতপূর্ব শোকযাত্রার কারণে মরদেহ বহনকারী বিমানটির যাত্রা কিছুটা বিলম্বিত হয়।  
 
মাশহাদে মরদেহ গ্রহণ ও দাফন আয়োজন কমিটি জানিয়েছে, ইরাকের জনগণের নজিরবিহীন অংশগ্রহণের কারণে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টার পরিবর্তে দুপুর ২টায় শেষ শোকযাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   
 
অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনির মরদেহ ইমাম রেজা (আ.) সড়ক দিয়ে শোভাযাত্রার মাধ্যমে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে নিয়ে যাওয়া হবে, যেখানে শেষ ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এর মধ্যদিয়ে সাতদিনব্যাপী রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানের সমাপ্তি ঘটতে যাচ্ছে।  


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   খামেনি  লাশ  দাফন  মাশহাদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: