ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরাকের নজফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছেইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন।বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম মেহর নিউজের এক

2026-07-09T11:11:02+00:00
2026-07-09T11:11:02+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরাক থেকে ইরানে নেওয়া হচ্ছে খামেনির কফিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:১১ এএম 
ইরাকের নজফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে খামেনির কফিন। ছবি : সংগৃহীত
ইরাকের নজফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিন। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সংবাদমাধ্যম মেহর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, তার কফিন স্থানান্তরের মাধ্যমে ইরান ও ইরাকজুড়ে ছয় দিন ধরে চলা শেষকৃত্য কর্মসূচির চূড়ান্ত পর্ব শুরু হয়েছে।


তার মরদেহ ইরানে নেওয়ার পর মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানেই তাকে দাফন করা হবে।

১৯৩৯ সালে মাশহাদে জন্মগ্রহণ করেন খামেনি। শিয়া মুসলিমদের কাছে শহরটি অত্যন্ত পবিত্র। এখানেই শিয়াদের অষ্টম ইমাম রেজার মাজার অবস্থিত। ধর্মীয় মর্যাদার বিবেচনায় ওই মাজার কমপ্লেক্সেই খামেনিকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকেও একই কমপ্লেক্সে দাফন করা হয়েছিল।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   ইরাক  ইরান  খামেনির কফিন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: