মেহেরপুরে প্রাক্তন শাশুড়িকে হত্যা, জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি

সারাদেশ

প্রাক্তন শ্বাশুড়ীকে হত্যার অপরাধে জামাই হাউস আলী (৫০) নামের এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা

2026-07-09T17:02:38+00:00
2026-07-09T17:02:38+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
সারাদেশ
মেহেরপুরে প্রাক্তন শাশুড়িকে হত্যা, জামাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৫:০২ পিএম 
আসামি হাউস আলী। সংগৃহীত ছবি
প্রাক্তন শ্বাশুড়ীকে হত্যার অপরাধে জামাই হাউস আলী (৫০) নামের এক ব্যক্তির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন। আদালতের নির্দেশে দণ্ডিত হাউস আলীকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক আলি মাসুদ শেখ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত হাউস আলী মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের আহমদ আলী ছেলে। 

জানা গেছে, স্ত্রী আম্বিয়া খাতুন তাকে তালাক দেওয়ায় হাউস আলী ক্ষিপ্ত হয়ে পড়েন। ২০১৬ সালের ৭ মে দিবাগত রাতে সহড়াবাড়িয়া গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি ফুলসুরাতুন (৬৫) এর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অবস্থায় তাকে নেওয়া হয় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শরীরের ৭০ ভাগ পুড়ে যাওয়ায় পাঠানো হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।


এ ঘটনায় বৃদ্ধার মেয়ে আম্বিয়া খাতুন তার প্রাক্তন স্বামী হাউস আলীর নামে গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ।

পুলিশের চূড়ান্ত প্রতিবেদন, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হাউস আলীর বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হয়। ফলে আদালত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড এবং ৫০ হাজার জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। 
সময়ের আলো/জেডি 






  বিষয়:   মেহেরপুর  প্রাক্তন শাশুড়ি  হত্যা  জামাই  যাবজ্জীবন কারাদণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: