আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’-এ

2026-07-09T18:53:46+00:00
2026-07-09T18:53:46+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম 
সারওয়াত সিরাজ। সংগৃহীত ছবি
ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ‘আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। যুক্তরাজ্যের বার্মিংহামের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া সম্মেলনে অংশ নিতে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এবারের আসরে বিশ্বজুড়ে ১২০০ আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন, যার মধ্যে রয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া সংগঠক, শীর্ষ নীতিনির্ধারক ও খ্যাতিমান ক্রীড়াবিদেরা। 

ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ভাইস প্রেসিডেন্ট এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘বিকেএসপি’-র পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়া সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক গঠিত ক্রীড়াঙ্গনে নারীর সামগ্রিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। 


ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করতে সরকারের চলমান ‘নতুন কুঁঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিন দিনের এই সম্মেলনে তিনি আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক এবং বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং ও বিশেষ দ্বিপক্ষীয় আলোচনা সভায় অংশ নেবেন।

সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানান, “বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও বর্তমান সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।”

সময়ের আলো/জেডি 


  বিষয়:   আইডব্লিউজি  গ্লোবাল সামিট  বাংলাদেশের প্রতিনিধি  সারওয়াত সিরাজ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: