প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৫৫ পিএম আপডেট: ০৯.০৭.২০২৬ ৬:৫৬ পিএম
রাশেদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি : সময়ের আলো জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে মায়ের দায়ের করা মামলায় রাশেদুল ইসলাম ওরফে জাকির (৪২) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাশেদুল ইসলামকে জামালপুরের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (৮ জুলাই) দুপুরে সরিষাবাড়ী থানার একটি দল অভিযান চালিয়ে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মায়ের ভরণপোষণের দায়িত্ব পালন না করায় তার মা রাশেদা বেগম (৬৪) পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
সময়ের আলো/মহু