জঙ্গলে পিঁপড়ার কামড়ে ছটফট করছিল নবজাতক, কান্নার শব্দে মিলল সন্ধান

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা

2026-07-09T21:21:57+00:00
2026-07-09T21:24:08+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
সারাদেশ
জঙ্গলে পিঁপড়ার কামড়ে ছটফট করছিল নবজাতক, কান্নার শব্দে মিলল সন্ধান
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:২১ পিএম  আপডেট: ০৯.০৭.২০২৬ ৯:২৪ পিএম
ছবি : সংগৃহীত
টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাস্তার পাশের জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দা শারমিন বেগম বলেন, প্রথমে তিনি রাস্তার পাশের জঙ্গল থেকে কান্নার শব্দ শুনতে পান। পরে ভাগ্নেকে ডেকে আনেন। ভাগ্নে আসার পর তিনি জঙ্গল থেকে নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ ছিল এবং সারা শরীরে পিঁপড়া লেগে ছিল।


রফিকুল ইসলাম বলেন, তিনি বাড়িতে খেতে বসার সময় খালার ডাক শুনে ঘটনাস্থলে যান। সেখানে জঙ্গলের মধ্যে নবজাতককে দেখতে পান। পরে শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, বিকেলে বিয়ালা মাদ্রাসার উত্তর পাশের জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটি উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   টাঙ্গাইল  বাসাইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: