কারাগারের দেয়াল টপকে পালালেন হাজতি

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দি পালিয়ে গেছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি

2026-07-09T21:08:14+00:00
2026-07-09T21:08:14+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
কারাগারের দেয়াল টপকে পালালেন হাজতি
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:০৮ পিএম 
সংগৃহীত ছবি
খুলনা পুরাতন জেলা কারাগার থেকে ইমন মাঝি নামে এক বন্দি পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি কারাগারের মহিলা ওয়ার্ডসংলগ্ন বাথরুমের ওপর উঠে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।

কারা সূত্রে জানা গেছে, ইমন মাঝি খুলনার লবণচরা এলাকার বাসিন্দা। তিনি সোনাডাঙ্গা থানার একটি চুরির মামলায় গত ১৩ জুন থেকে খুলনা জেলা কারাগারে বন্দি ছিলেন।


ঘটনার পরপরই কারা কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছে। পলাতক বন্দিকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

একই সঙ্গে কীভাবে তিনি কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছেন, সে বিষয়ে তদন্ত চলছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   খুলনা  পুরাতন জেলা কারাগার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: