মাথায় হাত বুলিয়ে দোয়া করায় বাবাকে হত্যা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁয় ইট দিয়ে রিকশাচালক বাবাকে হত্যার ঘটনায় তার মাদকাসক্ত ছেলে সুমনকে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮

2026-07-09T21:52:50+00:00
2026-07-09T21:52:50+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাথায় হাত বুলিয়ে দোয়া করায় বাবাকে হত্যা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:৫২ পিএম 
ছবি : সময়ের আলো
নওগাঁয় ইট দিয়ে রিকশাচালক বাবাকে হত্যার ঘটনায় তার মাদকাসক্ত ছেলে সুমনকে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে শহরের সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার সুমন শহরের বনানীপাড়া এলাকার বাসিন্দা এবং নিহত মাহতাব সরকারের (৬২) ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর আগে সুমন মাদকে জড়িয়ে পড়েন। এ নিয়ে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ ও অশান্তি লেগে থাকত। মাদকাসক্তির কারণে প্রায় এক বছর আগে স্ত্রী সুমা তাকে রেখে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতে চলে যান। কয়েকদিন আগে তিনি বাড়িতে ফিরে এলে আবারও তাদের মধ্যে ঝগড়া হয়।


এরপর রোববার (৫ জুলাই) রাত ১২টার দিকে সুমন বাবার কাছে গিয়ে শুয়ে পড়েন। ঘুম না আসায় বাবা মাহতাব সরকার ছেলের মাথায় হাত বুলিয়ে দোয়া পড়ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে সুমন বাবাকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। সেখানে কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে একটি ইট দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মাহতাব সরকার অজ্ঞান হয়ে মারা যান। পরে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সুমন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর জেলা গোয়েন্দা শাখাকে আসামি গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। পরে একটি বিশেষ টিম গঠন করে তথ্যপ্রযুক্তির সহায়তায় নওগাঁ ও বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে শহরের সুলতানপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, সব ধরনের অপরাধীকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নওগাঁ  ইট  রিকশাচালক  বাবা  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: