সারা দেশের সঙ্গে মনপুরার নৌ যোগাযোগ বন্ধ

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার

2026-07-09T22:56:22+00:00
2026-07-09T22:56:22+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
সারা দেশের সঙ্গে মনপুরার নৌ যোগাযোগ বন্ধ
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি থাকায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। এতে উপজেলা কার্যত সারাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল থেকে মনপুরার পাঁচটি নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন ভোলা জেলা বিআইডব্লিউটিএর (নদীবন্দর) সহকারী পরিচালক নির্মল কুমার রায়।

হাজিরহাট সি-ট্রাক ঘাট ও রামনেওয়াজ-ঢাকা সার্ভিস ঘাটের স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভোলা যাওয়ার জন্য বেশ কয়েকজন যাত্রী হাজিরহাট সি-ট্রাক ঘাটে এসেছিলেন। তবে নৌযান চলাচল বন্ধ থাকায় তারা ফিরে যান।


অন্যদিকে, রামনেওয়াজ-ঢাকা সার্ভিস ঘাটে ঢাকাগামী যাত্রীরা এলেও ঢাকা থেকে কোনো লঞ্চ না আসায় তারা গন্তব্যে যেতে পারেননি।

ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ভোলা জেলা বিআইডব্লিউটিএর (নদীবন্দর) সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, লঘুচাপ ও সতর্ক সংকেতের কারণে জেলার সব নৌরুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
  বিষয়:   বঙ্গোপসাগর  মনপুরা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: