রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যা

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুপুত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এহেছানুল হক নামে এক

2026-07-10T00:33:30+00:00
2026-07-10T00:33:30+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যা
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৩৩ এএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশুপুত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এহেছানুল হক নামে এক রোহিঙ্গার বিরুদ্ধে। এ ঘটনায় তাদের আরেক ছেলে গুরুতর আহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) রাত দেড়টার দিকে উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এহেছানুল হক পালিয়ে গেছেন।

নিহতরা হলেন এহেছানুল হকের স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং তাদের ছেলে মোহাম্মদ শামীম (৫)। আহত বড় ছেলে মো. আফছার ওরফে বাপ্পীকে (১৪) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ হুসাইন জানান, বুধবার রাতে পারিবারিক কলহের জেরে এহেছানুল হক ও তার স্ত্রী সুফিয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ধারালো দা দিয়ে স্ত্রী ও দুই ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই সুফিয়া ও শামীম মারা যান।


স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আহত বাপ্পীকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   কক্সবাজার  উখিয়া 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: