বন্যপ্রাণী পারাপারের জন্য মহাসড়কের উপর রোপওয়ে

টাঙ্গাইল সংবাদাতা

সারাদেশ

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে বন্যপ্রাণীদের নিরাপদে চলাচলের জন্য পাঁচটি বিশেষ রোপওয়ে করিডোর তৈরি করেছে বন বিভাগ। সড়ক পার হতে

2026-07-10T06:40:02+00:00
2026-07-10T06:40:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বন্যপ্রাণী পারাপারের জন্য মহাসড়কের উপর রোপওয়ে
টাঙ্গাইল সংবাদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:৪০ এএম 
ছবি : সংগৃহীত
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের মধুপুর বনাঞ্চল অংশে বন্যপ্রাণীদের নিরাপদে চলাচলের জন্য পাঁচটি বিশেষ রোপওয়ে করিডোর তৈরি করেছে বন বিভাগ। সড়ক পার হতে গিয়ে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় উদ্যান রেঞ্জের আওতাধীন মহাসড়কের উভয় পাশে পৃথক পাঁচটি স্থানে এসব রোপওয়ে নির্মাণ করা হয়েছে। সুউচ্চ গাছের সঙ্গে বিশেষ কৌশলে দড়ি সংযুক্ত করে তৈরি করা এই রোপওয়ে এখন বন্যপ্রাণিদের নিরাপদ চলাচলের পথ হিসেবে কাজ করছে।

বন বিভাগ জানায়, মধুপুর বনাঞ্চলের মধ্য দিয়ে মহাসড়ক নির্মাণের ফলে বন্যপ্রাণীদের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। খাদ্য সংগ্রহ ও আবাসস্থল পরিবর্তনের সময় গাছ থেকে নেমে সড়ক পার হতে গিয়ে অনেক প্রাণী দ্রুতগতির যানবাহনের চাপায় মারা যায়।

এই ঝুঁকি কমাতে তৈরি করা রোপওয়ে করিডোরের মাধ্যমে বানর, কাঠবিড়ালি ও অন্যান্য বৃক্ষবাসী প্রাণী গাছ থেকে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে চলাচল করতে পারবে। এতে সড়ক দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যুর হার কমবে বলে আশা করছে বন বিভাগ।


বন বিভাগের কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে নির্মাণ করা এসব রোপওয়ে বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও এলাকায় এ ধরনের নিরাপদ করিডোর তৈরির উদ্যোগ নেওয়া হতে পারে।

পরিবেশবিদদের মতে, বনাঞ্চল সংলগ্ন মহাসড়কগুলোতে এমন উদ্যোগ বাস্তবায়ন করা গেলে বন্যপ্রাণী রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

সময়ের আলো/আআ
  বিষয়:   বন্যপ্রাণী  পারাপার  মহাসড়ক  রোপওয়ে 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: