রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর বংশালের মুকিম বাজার এলাকায় একটি বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ

2026-07-10T09:57:30+00:00
2026-07-10T09:57:30+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
রাজধানীর বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৯:৫৭ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর বংশালের মুকিম বাজার এলাকায় একটি বাসার নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার খালাতো ভাই নাজমুল হোসেন (৩৩) দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুকিম বাজারের চুরিওয়ালা পঞ্চায়েত কবরস্থানের বিপরীত পাশের একটি চারতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তার বাবার নাম আব্দুল খালেক। তিনি ওই ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন এবং মুকিম বাজারে ‘বাইক পার্ক সেন্টার’ নামে একটি মোটরসাইকেল গ্যারেজের মালিক ছিলেন। ভবনের নিচতলায় তার ব্যবসায়িক মালামাল রাখার একটি গোডাউনও ছিল।

হাসপাতালে দেলোয়ারের গ্যারেজের কর্মচারী তুষার ইসলাম রিফাত জানান, ভোরে নিচতলায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দ শুনে দেলোয়ার ও তার খালাতো ভাই নাজমুল তৃতীয় তলার বাসা থেকে নিচে নেমে আসেন। কী ঘটেছে তা দেখতে যাওয়ার পরপরই আরও একটি বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজনই আগুনের মধ্যে আটকা পড়েন। স্থানীয়রা নাজমুলকে উদ্ধার করতে সক্ষম হলেও দেলোয়ার ভেতরেই আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে এনে তার মরদেহ উদ্ধার করেন।


রিফাত আরও জানান, ভবনের দ্বিতীয় তলায় বাড়ির মালিক থাকেন। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি নিচতলার গোডাউনে রাখা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুনের সূত্রপাত হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দগ্ধ নাজমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বংশাল থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   রাজধানী  বংশাল  গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণ  নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: