বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইসরাইলপন্থি অবস্থানের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের

2026-07-10T16:13:19+00:00
2026-07-10T16:13:19+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
খেলা
বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক নেতানিয়াহু
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৪:১৩ পিএম 
সংগৃহীত ছবি
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনাকে সমর্থনের কথা জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইসরাইলপন্থি অবস্থানের কারণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। খবর আই২৪ নিউজের।

সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির চেয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রশংসাতেই বেশি মুখর ছিলেন নেতানিয়াহু। ইসরাইলের প্রতি অটল সমর্থনের কারণে তিনি মিলেকে আর্জেন্টিনার ‘আসল সুপারস্টার’ বলে আখ্যায়িত করেন।

মিলের শাসনামলে ইসরাইল ও আর্জেন্টিনার মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার প্রেক্ষাপটে ইসরাইলি প্রধানমন্ত্রীর এ মন্তব্য সামনে এলো। সম্প্রতি দুই দেশ ‘আইজ্যাক অ্যাকর্ডস’ ঘোষণা করেছে, যার লক্ষ্য কৌশলগত, কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করা।

নেতানিয়াহু বলেন, ইসরাইলপন্থি অবস্থানের জন্য তিনি মিলেকে বারবার সাধুবাদ জানিয়েছেন। শক্তিশালী কূটনৈতিক সম্পৃক্ততা এবং ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হচ্ছে।

‘মোজো পডকাস্ট’-এ দেওয়া সাক্ষাৎকারে বিশ্বকাপ এবং নিজের সমর্থিত দল নিয়েও কথা বলেন নেতানিয়াহু। বিশ্বকাপে কাকে সমর্থন করছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আর্জেন্টিনার দিকেই তার নজর রয়েছে।


সঞ্চালক লিওনেল মেসির নাম উল্লেখ করলেও নেতানিয়াহু প্রথমেই আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, মিলে ইসরাইলের একজন গুরুত্বপূর্ণ মিত্র।

নেতানিয়াহুর ভাষায়, ‘মিলে ইসরাইলের একজন বড় বন্ধু।’

তিনি আরও জানান, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে দুজনের আলোচনা করতে ভালো লাগে। তবে আলাপের পরবর্তী অংশে আর্জেন্টিনা দলের শক্তিরও প্রশংসা করেন তিনি। নেতানিয়াহু বলেন, আর্জেন্টিনার একটি ‘খুব ভালো দল’ রয়েছে এবং একজন ‘বিশেষভাবে অভিজ্ঞ’ খেলোয়াড়ও আছেন। এ মন্তব্যে তিনি স্পষ্টতই লিওনেল মেসির কথা উল্লেখ করেন।

সঞ্চালক যখন বলেন, মেসি প্রায় দুই দশক ধরে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন এবং নেতানিয়াহু নিজেকে তার সঙ্গে তুলনা করতে পারেন কি না, তখন ইসরাইলি প্রধানমন্ত্রী মেসির ইসরাইল সফরের সময় তার সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণ করেন।

এদিকে, ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর রেফারিং নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক চলার কয়েক দিনের মধ্যেই নেতানিয়াহুর এই মন্তব্য সামনে এসেছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   বেনিয়ামিন নেতানিয়াহু  বিশ্বকাপ  আর্জেন্টিনা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: