প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি, ১ মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড সন্দ্বীপের উপকূল

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আকস্মিক এক মিনিটের টর্নেডোর আঘাতে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ

2026-07-10T18:18:03+00:00
2026-07-10T18:18:03+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
প্রাণ বাঁচাতে এদিক-ওদিক ছোটাছুটি, ১ মিনিটের টর্নেডোতে লণ্ডভণ্ড সন্দ্বীপের উপকূল
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:১৮ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে আকস্মিক এক মিনিটের টর্নেডোর আঘাতে উপকূলীয় এলাকায় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর এলাকার বেড়িবাঁধসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে হঠাৎ করেই প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান বাতাস বেড়িবাঁধসংলগ্ন এলাকায় আঘাত হানে। প্রায় এক মিনিট স্থায়ী এ টর্নেডোর সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে অনেক বাসিন্দা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করেন।

টর্নেডোর তাণ্ডবে বেশ কয়েকটি বসতঘর ও দোকানপাটের টিনের চাল উড়ে যায়। এছাড়া অসংখ্য গাছপালা উপড়ে পড়ে এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


স্থানীয় বাসিন্দা হাসান মাছুম বলেন, দুপুরের দিকে হঠাৎ করেই ঘূর্ণায়মান প্রবল বাতাস বেড়িবাঁধ এলাকায় আঘাত হানে। মাত্র এক মিনিট স্থায়ী হলেও এর মধ্যেই কয়েকটি ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

মগধরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   চট্টগ্রাম  দ্বীপ উপজেলা সন্দ্বীপ  টর্নেডো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: