বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরাফ আলী ওরফে আশই মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ জুলাই)

2026-07-10T18:22:56+00:00
2026-07-10T18:22:56+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম 
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরাফ আলী ওরফে আশই মিয়া (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের রিং বাঁধসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আকুয়া এলাকায় মনু নদীর বাঁধের একটি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এ সময় বন্যার পানির স্রোতে নিখোঁজ হন আশরাফ আলী। শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয়রা রিং বাঁধের পাশে তার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করেন।


টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যার কারণে এলাকায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক করা হচ্ছে। নিহতের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   মৌলভীবাজার  রাজনগর  বন্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: