সাতকানিয়ায় বানভাসিদের উদ্ধারে সেনা মোতায়েন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।শনিবার (১১ জুলাই) থেকে

2026-07-10T19:38:05+00:00
2026-07-10T19:38:05+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় বানভাসিদের উদ্ধারে সেনা মোতায়েন
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৭:৩৮ পিএম 
চট্টগ্রামের সাতকানিয়ায় পানিবন্দি মানুষের উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের উদ্ধার ও জরুরি সহায়তা কার্যক্রম জোরদারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 

শনিবার (১১ জুলাই) থেকে সেনাবাহিনীর সদস্যরা উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান শুরু করবেন। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী টিম সাতকানিয়া এসে পৌঁছেছে। তারা আমাদের সঙ্গে সমন্বয় করে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।   


তিনি জানান, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্গম এলাকায় নৌকা ছাড়া যাতায়াত সম্ভব হচ্ছে না। প্রশাসনের পাশাপাশি ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যেসব এলাকায় এখনো উদ্ধার সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সেনাবাহিনীর মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে। 

স্থানীয়দের আশা, সেনাবাহিনীর অংশগ্রহণে উদ্ধার তৎপরতা আরও গতিশীল হবে এবং পানিবন্দি মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব হবে। 


সময়ের আলো/ইউএমএইচ



  বিষয়:   সাতকানিয়া  চট্টগ্রাম  বানভাসি  সেনা মোতায়েন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: