মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানী মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।শুক্রবার (১০ জুলাই) পরিচালিত

2026-07-10T20:59:16+00:00
2026-07-10T20:59:16+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
রাজধানী মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

শুক্রবার (১০ জুলাই) পরিচালিত এই অভিযানে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়।

ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের নেতৃত্বে ডিএমটিসিএলের কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়।


ডিএমটিসিএল জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও মেট্রোরেল স্টেশন এবং এর আশপাশে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে দখল না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

সংস্থাটি এই অভিযানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   মিরপুর  মেট্রোরেল  স্টেশন  উচ্ছেদ  অভিযান  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: