ক্যান্সারে আক্রান্ত চবির সাবেক শিক্ষার্থী, পরিবারের মানবিক আবেদন

চবি প্রতিনিধি

বিবিধ

অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ৩৫তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের

2026-07-11T08:31:44+00:00
2026-07-11T15:51:52+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
ক্যান্সারে আক্রান্ত চবির সাবেক শিক্ষার্থী, পরিবারের মানবিক আবেদন
চবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৮:৩১ এএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৩:৫১ পিএম
মো. শফিকুল সাজু। ছবি : সংগৃহীত
অগ্ন্যাশয়ের (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ৩৫তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শফিকুল সাজু। তিনি বর্তমানে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তার উন্নত চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, যা মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। এই সংকটময় মুহূর্তে তার পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন জানিয়েছে।

১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্মগ্রহণ করেন মো. শফিকুল সাজু। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে সফলতার সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষাজীবন থেকেই তিনি সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও রক্তদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগে সর্বদা সক্রিয় ছিলেন।

Advertisement

সম্প্রতি তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে পরীক্ষা-নিরীক্ষায় অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই শিক্ষকের ওজন আশঙ্কাজনকভাবে কমে এখন মাত্র ৪১ কেজিতে এসে ঠেকেছে। উন্নত চিকিৎসার সম্ভাবনা যাচাই করতে ইতোমধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে তার চিকিৎসাসংক্রান্ত নথিপত্র পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারত অথবা থাইল্যান্ডে নেওয়া প্রয়োজন। আর এই চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, শফিকুল সাজুর দুটি ছোট সন্তান এখনও বাবার স্নেহ-ছায়ায় বড় হয়ে ওঠার অপেক্ষায় দিন গুনছে। তার ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন ও সাড়ে চার বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজকে নিয়ে এক বুক দুশ্চিন্তা আর চোখে জল নিয়ে দিন কাটছে পরিবারের সদস্যদের। সমাজের একটু সহানুভূতি ও সহযোগিতা পারে এই দুটি নিষ্পাপ শিশুকে তাদের বাবার কোলে ফিরিয়ে দিতে।

যদি কেউ এই মানবিক শিক্ষকের চিকিৎসায় এগিয়ে আসতে চান, তবে নিচে দেওয়া তথ্যে সরাসরি আর্থিক সহায়তা পাঠাতে পারেন, হিসাবের নাম (Account Name) : মো. সফিকুল ইসলাম, ব্যাংক : সোনালী ব্যাংক, কালামুন্সী বাজার শাখা, কবিরহাট, নোয়াখালী, হিসাব নম্বর (Account No) : ৩৮১২১০১০২৬৭২, রাউটিং নম্বর (Routing No) : ২০০৭৫১২৭০, বিকাশ / নগদ (ব্যক্তিগত) : ০১৭০১৩০০৫০০।

সময়ের আলো/জোই
  বিষয়:   ক্যান্সারে আক্রান্ত  চবি  সাবেক শিক্ষার্থী  বিসিএস কর্মকর্তা  পরিবার  মানবিক আবেদন 


Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: