জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৩ জন

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর দিয়ে আবারও ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

2026-07-11T10:59:02+00:00
2026-07-11T15:55:58+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
সারাদেশ
জয়পুরহাট সীমান্তে ফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৩ জন
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৫৯ এএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৩:৫৫ পিএম
ভুটিয়াপাড়া সীমান্তে গ্রামবাসী ও (বিজিবি) তৎপর। ছবি : সময়ের আলো
জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর দিয়ে আবারও ভারত থেকে ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। 

বর্তমানে দুই নারীসহ এক বৃদ্ধ, বিজিবি ও বিএসএফ সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

শনিবার (১১ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার দিয়ে একজন বৃদ্ধ ও ২ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।


স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে শূন্যরেখায় পাঠিয়ে দেয়। 

আটক হওয়া বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তার বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সঙ্গে থাকা ২ নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ ৩ জনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে জানা গেছে, মোট পাঁচজনকে পুশইন করা হয়েছিল। এর মধ্যে ৩ জনকে আটক করা গেলেও বাকি ২ জনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত তথ্য দিতে পারেননি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবি ও বিএসএফের সদস্যরা ৩ ব্যক্তিকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বিষয়টি নিয়ে দুই বাহিনীর মধ্যে প্রয়োজনীয় যোগাযোগ চলছে।

বিজিবির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সময়ের আলো/জোই



  বিষয়:   জয়পুরহাট  সীমান্ত  পুশইন  গ্রামবাসী  বিজিবি  শূন্যরেখায় 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: