যে কথা হল পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল

2026-07-11T12:10:08+00:00
2026-07-11T12:10:08+00:00
 
  শনিবার, ১১ জুলাই ২০২৬,
২৭ আষাঢ় ১৪৩৩
শনিবার, ১১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ফোনালাপ
যে কথা হল পেজেশকিয়ানের সঙ্গে শাহবাজ শরিফের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:১০ পিএম 
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় আঞ্চলিক শান্তি, সংযম এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে শাহবাজ শরিফ সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, সাম্প্রতিক মাসগুলোতে যে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে, তা যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়। একই সঙ্গে তিনি পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন জরুরি। তার মতে, এই চুক্তি পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও যৌথ সমৃদ্ধির দীর্ঘমেয়াদি ভিত্তি তৈরি করেছে।

শাহবাজ শরিফ পুনর্ব্যক্ত করেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ এবং সংলাপ ও কূটনৈতিক উদ্যোগকে সবসময় সমর্থন করবে।

জবাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পাকিস্তানের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানান।


ইরানের প্রেসিডেন্ট আঞ্চলিক শান্তির প্রতি তেহরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এ সময় দুই নেতা গত মাসে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ইসলামাবাদ সফরে গৃহীত সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সেসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের বিষয়ে একমত হন।

শাহবাজ শরিফ আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনির প্রতিও শুভেচ্ছা ও সম্মান জানান। ভবিষ্যতেও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক শান্তি নিয়ে নিয়মিত যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে দুই নেতা সম্মত হন।

এদিকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও টেলিফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি সাম্প্রতিক হামলার পর কাতারের জনগণের প্রতি পাকিস্তানের সংহতি প্রকাশ করেন এবং সব পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানান।

শাহবাজ শরিফ শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় কাতারের ধারাবাহিক সমর্থনের জন্য দেশটির আমিরকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগে কাতারের সহযোগিতাকে পাকিস্তান অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।

জবাবে কাতারের আমির আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় শাহবাজ শরিফ, ইসহাক দার এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও কাতারের সমর্থন অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

ফোনালাপে দুই নেতা কূটনৈতিক যোগাযোগ ও অর্থবহ সংলাপ অব্যাহত রাখার পাশাপাশি শান্তি চুক্তির অধীনে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের গুরুত্বের ওপরও একমত হন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   পেজেশকিয়ান  শাহবাজ শরিফ  ফোনালাপ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: